Saturday, April 4, 2026

আর জি করে তাণ্ডবের জের! ফের দেশ জুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসক সংগঠনের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার (J P Nadda) সঙ্গে বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নিজেদের সিদ্ধান্ত বদল করল আবাসিক চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (FORDA)। আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের দেশ জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত রেসিডেন্ট ডাক্তারদের। বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন দুপুরে বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন ফোরডা। বুধবার রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে আর জি কর। তার জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রেসিডেন্ট ডাক্তাররা। নতুন করে এমন সিদ্ধান্তে দেশে স্বাস্থ্য ব্যবস্থা বড়সড় বিপর্যয়ের মুখে।

গত রবিবার ফোরডা বিবৃতি দিয়ে জানিয়েছিল, সোম ও মঙ্গলবার দেশের হাসপাতালগুলিতে শুধুমাত্র জরুরি ছাড়া বাকি পরিষেবা বন্ধ থাকবে। এরপর বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডার তরফে চিকিৎসকদের সুরক্ষার আশ্বাস পেয়ে প্রাথমিক ভাবে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আবাসিক চিকিৎসকরা। কিন্তু বুধবার রাতে আর জি করে ভাঙচুরের ঘটনায় ফের সিদ্ধান্ত বদলেছেন তাঁরা। এদিন সংগঠনের তরফে বিবৃতি দিয়ে চিকিৎসকেরা জানিয়েছেন, গভীর রাতে আরজি করে ঢুকে ভাঙচুর চালানোর ঘটনার তীব্র নিন্দা করে ফের কর্মবিরতি শুরু করতে চলেছে ফোরডা। গতকাল রাতের বর্বরতার ঘটনায় আমরা সকলেই বিস্মিত, মর্মাহত। এই ঘটনা আমাদের সকলের কর্মজীবনের অন্ধকারতম অধ্যায়। এই অবস্থায় আমরা অবিলম্বে আবারও কর্মবিরতি শুরু করার সিদ্ধান্ত নিচ্ছি।

অ্যাসোসিয়েশনের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন-সহ অন্যান্য আহ্বায়কদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে লাগাতার চিকিৎসকদের বিক্ষোভ কর্মসূচির কারণে বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা। কর্মবিরতি শুরু হয়েছে দিল্লি, মুম্বই, লখনউ, কর্নাটক সহ দেশের বিভিন্ন হাসপাতালেও।


Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...