Monday, June 22, 2026

নজরে কল রেকর্ড-লোকেশন, জিজ্ঞাসাবাদের পাশাপাশি সঞ্জয়ের মোবাইলে নজর CBI-র

Date:

Share post:

আর জি কর (R G Kar) কাণ্ডে ধৃত সঞ্জয় রায় একা নয়, তার সঙ্গে আরও অনেকেই জড়িত বলে অনুমান তদন্তকারীদের। আর সেকারণেই এবার জেরার পাশাপাশি ধৃত সঞ্জয়ের মোবাইলের কল রেকর্ড এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর জি করে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে হত্যাকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

তাকে জেরার পাশাপাশি এবার তদন্তকারীরা মনে করছেন এই কাণ্ডে আরও অনেকে জড়িত রয়েছে। সেকারণেই সঞ্জয় বিগত কয়েকদিন কার সঙ্গে কত সময় কথা বলেছিল, হোয়াটস অ্যাপ বা এই জাতীয় অন্য অ্যাপের সাহায্যে কোনও চ্যাটিং বা কল সে করেছিল কিনা, এব্যাপারে জানতে খতিয়ে দেখা হচ্ছে মোবাইল ডেটা খরচও। তবে সঞ্জয়কে কিন্তু একেবারে হালকা ভাবে নিচ্ছেন না তদন্তকারীরা। গ্রেফতারের পর নির্লিপ্তভাবে কলকাতা পুলিশের তদন্তকারীদের বলতে শোনা যায়, “ফাঁসি দিয়ে দিন!” সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও একই কথা বলেছে সঞ্জয়।

তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সঞ্জয় কাউকে আড়াল করার চেষ্টা করছে। কারণ, ময়নাতদন্তের রিপোর্টে ছাত্রীর দেহের একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে। যা থেকে গণধর্ষণের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...