Friday, June 5, 2026

মহিলা ঘটিত গুরুতর অভিযোগ, সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরাল সিপিএম

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদকের পদ থেকে দলের প্রবীণ নেতা সুশান্ত ঘোষকে অপসারিত করল সিপিএম৷ মহিলা ঘটিত অভিযোগেই দলের প্রবীণ নেতার বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ করল দল৷ সুশান্ত ঘোষের জায়গায় বিজয় পালকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে৷

সুশান্ত ঘোষের বিরুদ্ধে মহিলা ঘটিত এই অভিযোগ ওঠার পর কমিশন গঠন করেছিল সিপিএম৷ দলীয় কমিশনের সেই তদন্ত রিপোর্ট রাজ্য সম্পাদকমণ্ডলীতে জমা পড়ার কথা ছিল৷ এরই মধ্যে আজ সুশান্ত ঘোষকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি৷

মন্ত্রী থাকাকালীন সুশান্ত ঘোষ চাকরি দেওয়ার নাম করে তাঁর সঙ্গে সহবাস করেছিলেন বলে সিপিএম নেতৃত্বের কাছে অভিযোগ করেন এক মহিলা৷ ওই অভিযোগের সত্যতা যাচাই করতে কমিশন গঠন করে সিপিএম নেতৃত্ব৷

সুশান্তর বিরুদ্ধে কমিশন গঠন হওয়ার পর থেকে জেলা সম্পাদক পদে তাঁকে নিষ্ক্রিয় করে রেখেছিল দল৷ শারীরিক সমস্যার কারণে সুশান্ত নিজেও দলের কাছে ছুটি চেয়েছিলেন৷ ২০১৬ সাল পর্যন্ত গড়বেতার বিধায়ক ছিলেন সুশান্ত৷ ২০১১ সালে রাজ্যে পালাবদলের পরই বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে গ্রেফতার হতে হয় সুশান্ত ঘোষকে৷ পরে অবশ্য সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি৷

আরও পড়ুন- এবারের মেলায় উপহার মুখ্যমন্ত্রীর, গঙ্গাসাগরে ১০০ শয্যার হোস্টেল তৈরি করছে রাজ্য

 

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...