Saturday, April 4, 2026

‘ওজন কমানোর জন্য সেই রাতে কঠোর পরিশ্রম করেন বিনেশ, হতে পারত মৃত্যুও’, বললেন কুস্তিগিরের কোচ

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল করা হয় ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটকে। যার কারণে মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেও খেলতে পারেননি তিনি। নিজের ওজন কমানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেন ভারতীয় কুস্তিগির। তার এই কসরতে নাকি প্রাণও চলে যেতে পারত বিনেশের। এদিন এমনটাই জানালেন বিনেশের কোচ ওলার আকোস। তিনি জানান ওভাবে চলতে থাকলে ওই রাতেই হয়তো মৃত্যু হত বিনেশের।

এদিন এই নিয়ে বিনেশের কোচ ওলার বলেন, “ সেমিফাইনালের পর বিনেশের ওজন ২.৭ কিলোগ্রাম বেড়ে যায়। ১ ঘণ্টা ২০ মিনিট বিভিন্ন শারীরিক কসরতের পরও দেখা যায় বিনেশের ওজন ১.৫ কেজি বেশি। তাপর ৫০ মিনিট সনা নেয় বিনেশ। ওর শরীরে যাতে কোনও অতিরিক্ত জল না থাকে, তা নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা। মধ্য রাত থেকে সকাল ৫.৩০ পর্যন্ত সব রকম চেষ্টা করেছিলাম। ওজন কমানোর জন্য যা যা করা সম্ভব, সব করা হয়েছিল। ২০ মিনিট পরিশ্রম করার পর ২-৩ মিনিটের বিশ্রাম নিয়েছিল। আবার পরিশ্রম শুরু করেছিল। অতিরিক্ত পরিশ্রমের ফলে একটা সময় অসুস্থ হয়ে পড়ে বিনেশ। ঘাবড়ে গিয়েছিলাম। তবে অল্প সময়ের মধ্যে সামলে নিয়ে আবার ওজন কমানোর চেষ্টা শুরু করেছিল। তার বেশি সম্ভব ছিল না। আমার মনে হয়েছিল, আরও কিছু করতে গেলে বিনেশ মারাও যেতে পারে।”

২০২৪ প্যারিস অলিম্পিক্সে দুরন্ত পাফরম্যান্স করেন বিনেশ। মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়। এরপর রুপোর দাবিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন বিনেশ। কিন্তু গত বুধবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত থেকে জানিয়ে দেওয়া হয় রুপোর পদক দেওয়া হবে না।

আরও পড়ুন- প্রকাশিত মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...