Monday, June 15, 2026

নিরাপত্তার জন্য এড়ালেন হাজিরা, সন্দীপ ঘোষকে রাস্তা থেকে ধরল CBI

Date:

Share post:

আর জি কর ইস্যুতে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তারপরেও সিবিআই-এর হাজিরা এড়িয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসেছিলেন সন্দীপ। সেখান থেকে সটান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিল সিবিআই। সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে শুরু হল জিজ্ঞাসাবাদ। প্রাক্তন অধ্যক্ষের নিরাপত্তা ‘অজুহাত’কে হেলায় উড়িয়ে চলল জিজ্ঞাসাবাদ।

মঙ্গলবার সন্ধ্যায় তদন্তভার হাতে নেওয়ার পরই একে একে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। আর জি করের প্রাক্তন সুপার, চেস্ট বিভাগের প্রধান থেকে নবনিযুক্ত আর জি কর অধ্যক্ষকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি তিনি অনুপস্থিত থাকায়। বারবার ডেকেও তাঁর হাজিরা পায়নি সিবিআই।

শুক্রবার কলকাতা হাইকোর্টে সন্দীপ ঘোষ দাবি করেন নিরাপত্তার অভাবে তিনি হাজিরা দিতে পারেননি। তাঁর বাড়ির সামনে বিক্ষোভেরও অভিযোগ তোলেন। তিনি কেন্দ্র বা রাজ্য যে কোনও নিরাপত্তা দাবি করেন আদালতে। আদালত সন্দীপ ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেয় রাজ্য সরকারকে। কিন্তু তার আগেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রায় হাইজ্যাক করে নিয়ে গেল সিবিআই। আদালত থেকে ফেরার পথেই সিবিআই আধিকারিকরা তাকে নিজেদের গাড়িতে করে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...