Wednesday, April 8, 2026

সাত বছরে সাফল্য, খেলা বদলাবে ইসরো-র নতুন স্যাটেলাইট

Date:

Share post:

মাত্র ১২০ টনের রকেট মহাকাশে নিয়ে যাবে ৫৬০ টনের স্যাটেলাইটকে। আর এই স্যাটেলাইটে এবার বদলে যেতে চলেছে ভারতের মহাকাশ বিজ্ঞানের কাহিনী। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে ইওএস-০৮ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের পরে দাবি ইসরো-র। এমনকি ইসরো-র আসন্ন গগনযান প্রকল্পেও সাহায্য করবে এই স্য়াটেলাইট।

ইসরো প্রায় সাত বছরের কঠোর পরিশ্রমের পরে শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করেছে এই ইওএস-০৮ স্যাটেলাইটটি। এই সাফল্যের পরে এই মহাকাশযানের ডিরেক্টর অবিনাশ জানান, এই সাফল্যের পরে বেশি পরিমাণ পে-লোড মহাকাশে পাঠানো সম্ভব হবে। অনেক বেশি ডেটা সংগ্রহ সম্ভব হবে। এই স্যাটেলাইটটি ১৮টি নতুন প্রযুক্তিতে দেশকে সাহায্য করতে পারবে বলেও জানান অবিনাশ।

এসএসএলভি-ডি৩/ইওএস-০৮ স্যাটেলাইটটিতে ১২০ টনের রকেটে ৫৬০ টনের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর আগে এত ভারী স্যাটেলাইট পাঠাতে অন্তত ৬৪০ টনের রকেট ব্যবহার করা হত। সেই সঙ্গে মহাকাশ বিজ্ঞানীদের অনুমান ১৭০ কোটি খরচ হয়েছে এই প্রজেক্টে। সেক্ষেত্রে অত্যন্ত কম খরচে এই হালকা ওজনের রকেট বানাতে সক্ষম হয়েছে ইসরো। সেই সঙ্গে ইসরো-র চেয়ারম্যান এস সোমনাথ দাবি করেন, এই রকেটের প্রযুক্তি ‘সাধারণ’ এবং ‘নির্মাণ বাধামুক্ত’।

সেই সঙ্গে এই স্যাটেলাইটের মাধ্যমে জানা সম্ভব হবে ভূপৃষ্ঠে কত পরিমাণ অতিবেগুনি রশ্মি আসছে। সেই পরিমাপ থেকে সহজ হবে গগনযান উৎক্ষেপণ। ভারতের প্রথম মানুষ সহ মহাকাশযান হবে গগনযান। সেই যান পাঠানোর আগে তাতে অতিবেগুনি রশ্মির প্রভাব সম্পর্কে নিশ্চিত করবে ইওএস-০৮।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...