Thursday, June 11, 2026

আর জি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ আগেই দিয়েছেল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। এবার ১৪ অগাস্ট রাত দখলের রাতে হাসপতালে ভাংচুরের ঘটনায় “ক্রাইম সিন”সেমিনার হল সুরক্ষিত রয়েছে কি না, কোনও প্রমাণ লোপাট হয়ে গিয়েছে কি না, তা সিবিআইকে দেখে আসার নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতা ও মৃতা চিকিৎসকের ছবি-পরিচয় ভাইরাল হওয়া নিয়েও সুস্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।

এদিন ছবি ও পরিচয় প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় অতি উৎসাহীরা যে কর্মকাণ্ড করছেন, সেটাও পর্যালোচনায় রেখেছে হাইকোর্ট। বিষয়টি উত্থাপন হতেই উষ্মা প্রকাশ করেন বিচারপতি।

হাইকোর্টে (Kolkata High Court) মামলার সওয়াল জবাবে এক আইনজীবী বলেছিলেন যে নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এটা বন্ধে নির্দেশ দেওয়া হোক। মৃত চিকিৎসকের নাম এবং ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করে বিচারপতির মন্তব্য, ”আমরা অনুরোধ করছি মৃতাকে যাঁরা চেনেন তাঁরা তাঁর নাম এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবেন না। সংবাদমাধ্যমও কোথাও তা প্রকাশিত করতে পারবে না। এটা করা যায় না, এটা করাও যাবে না, এ বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে।”

আরও পড়ুন: R G Kar: ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হাই কোর্ট, রাজ্যের কাছে হলফনামা তলব, ভর্ৎসনা সন্দীপকেও

 

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...