Monday, April 6, 2026

নারী নিরাপত্তায় কড়া আইন দাবি, কেন্দ্রকে চিঠি সাংসদ সুখেন্দুশেখরের

Date:

Share post:

নারী নিরাপত্তা নিয়ে যখন গোটা দেশের ডাক্তাররা সরকারের কড়া পদক্ষেপের দাবিতে সরব, সেখানে কেন্দ্রের বিজেপি সরকারের কাছে নারী নিরাপত্তায় শক্ত আইন আনার দাবিতে এবার কেন্দ্রকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। শীতকালীন অধিবেশনে এই নিয়ে বিল আনার জন্য দাবি জানান তিনি।

আর জি করের ঘটনায় আগেও সরব হতে শোনা গিয়েছে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কে। নিজের কন্যা ও নাতনির নিরাপত্তার কথা স্মরণ করিয়ে যারা নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন তাঁদের সমর্থনও জানিয়েছিলেন তিনি। এবার গোটা দেশের নারী নিরাপত্তার গোড়ার সমস্যাটি তুলে ধরে কেন্দ্রের কাছে নিজের দাবি জানালেন বর্ষীয়ান সাংসদ।

সোশ্যাল মিডিয়ায় সাংসদ জানিয়েছেন, “সব হাসপাতালে চিকিৎসা পেশার সঙ্গে জড়িত মানুষদের নিরাপত্তা, স্কুল কলেজের মহিলা পড়ুয়াদের, ধর্ষিতা মহিলাদের জন্য তৈরি আশ্রয়ের বাসিন্দাদের, কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার জন্য কেন্দ্রের একটি কঠিন আইন প্রণয়ন একটি অত্যাবশ্যকীয় বিষয়। কেন্দ্রের সরকারের কাছে শীতকালীন অধিবেশনে এই নিয়ে বিল আনার জন্য লিখিত জানিয়েছি।”

https://x.com/Sukhendusekhar/status/1824296850599362822

https://x.com/Sukhendusekhar/status/1824296850599362822

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...