Wednesday, April 1, 2026

ওয়ানড়ের ভূমিধসে ৩৫ জনের প্রাণ বাঁচিয়ে সাহসিকতার পুরস্কার নার্স সাবিনাকে

Date:

Share post:

কয়েক সপ্তাহ আগে ভয়াবহ ভূমিধসে পড়েছিল কেরলের ওয়ানড়। ধ্বংস হয়ে গিয়েছে প্রায় চারটি গ্রাম। কাদার নিচে বেঘোরে প্রাণ গিয়েছে চারশোর বেশি মানুষ। সেই সময়ে পাশে দাঁড়ান সাবিনা নামে তামিলনাড়ুর এক নার্স। সাধারণ মানুষ থেকে রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। উদ্ধারকারীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করেন। দুর্গম আবহাওয়াতে সাহসিকতার সঙ্গে উদ্ধার কাজে লেগে যান। সাবিনার সাহসিকতার জন্য তাঁকে কল্পনা চাওলা অ্যাওয়ার্ডে দিয়েছে তামিলনাড়ু।বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের দিন বিশেষ অনুষ্ঠানে সাহসিকতার জন্য সাবিনাকে সম্মানিত করা হয়। তাকে কল্পনা চাওলা অ্যাওয়ার্ড তুলে দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই মধ্যরাতে ভয়াবহ ধস নামে ওয়ানাড়ের পাহাড়ি এলাকায়। ধ্বংসস্তুপে পরিণত হয় চুরামালা ও মুন্ডাক্কাই গ্রাম-সহ বিস্তীর্ণ এলাকা।উদ্ধারে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দেশের তিন সেনা। কার্যত রাতারাতি দুই গ্রামে উদ্ধারকাজ শুরু করা হয়। অসহায় মানুষদের সাহায্য করতে ছুটে আসেন তামিলনাড়ুর নীলগিরি জেলার নার্স সাবিনা। প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে সাহায্য করেন। তার চিকিৎসার দৌলতে প্রাণে বাঁচেন কমপক্ষে ৩৫ জন। ওই ভয়াবহ পরিস্তিতিতে মানুষের প্রাণ বাঁচাতে পেরে খুশি সাবিনাও। তিনি জানিয়েছেন, গত তিন বছর ধরে তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। ভূমিধসের কাছেই তিনি ছিলেন। তাই কোনও কিছু না ভেবে মানুষের সাহায্যের জন্য ছুটে যান। তাকে সম্মানিত করতে পেরে খুশি তামিলনাড়ু প্রশাসনও।

আরও পড়ুন- মহিলা ঘটিত গুরুতর অভিযোগ, সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে সরাল সিপিএম

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...