Sunday, April 5, 2026

নারকীয় ঘটনা! চিকিৎসা চলাকালীন যোগীরাজ্যে মৃত্যু ধর্ষিতার, এখনও অধরা অভিযুক্ত

Date:

Share post:

চেষ্টা করা হয়েছিল ধামাচাপা দেওয়ার। কিন্তু শেষপর্যন্ত তা সম্ভব হল না। যোগীরাজ্যে আরও এক নৃশংস নারকীয় ঘটনা বেআব্রু হয়ে গেল। কয়েকমাস চিকিৎসার পরে মৃত্যু হল ধর্ষিতা এক স্কুলছাত্রীর। আশ্চর্যের বিষয়, তার ক্রীড়াশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করার ৮ মাস পরেও তাকে গ্রেফতার করেনি যোগীর পুলিশ। এই ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় উঠেছে প্রতিবাদের। আঙুল উঠেছে যোগীর অপদার্থ প্রশাসনের দিকে।

সোনভদ্রের ঘটনা। গত ৩০ ডিসেম্বর একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ১৪ বছরের এক স্কুলছাত্রী। প্রতিযোগিতার পরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ওই ক্রীড়াশিক্ষক। লোকলজ্জায় পুরো ঘটনাটা গোপন রেখেছিল নাবালিকাটি। বাড়িতেও কিছু জানায়নি সে। কিন্তু ভেতরে ভেতরে রীতিমতো অসুস্থবোধ করে সে। অবনতি হয় শারীরিক অবস্থার। ছত্তিশগড়ের এক আত্মীয়ের বাড়িতে তাঁকে রেখে আসেন পরিবারের লোকেরা। চিকিৎসা শুরু হয় সেখানে। কিন্তু সুস্থতার কোনও লক্ষণই নেই। শেষপর্যন্ত কাকিমাকে সবকিছু খুলে বলে নির্যাতিতা। বেনারস হিন্দু ইউনিভার্সিটির হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ক্রীড়াশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় থানায়। কিন্তু কয়েক মাসের টানা চিকিৎসাতেও বাঁচানো গেল না ধর্ষিতা কিশোরীটিকে। মঙ্গলবার মৃত্যু হল তার। গ্রেফতার করা হল না অভিযুক্ত শিক্ষককেও। তাকে কি আড়াল করার চেষ্টা করছে যোগীপ্রশাসন? নেপথ্যে কি কোনও প্রভাবশালীর হাত?

আরও পড়ুন- না জানিয়েই সিদ্ধান্ত! স্বাস্থ্য দফতরের বদলির নির্দেশিকা স্থগিত মুখ্যমন্ত্রীর

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...