Monday, April 13, 2026

কলকাতা পুলিশের সল্টলেক ব্যারাকে আচমকা হাজির সিবিআই! কেন জানেন?

Date:

Share post:

আর জি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসককে-পড়ুয়াকে ধর্ষণ-খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের “ঠিকানা” ছিল কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাক। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য পেয়েছে সিবিআই। এ বার কলকাতা পুলিশের সেই ব্যারাকে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে তথ্য-প্রমাণ সংগ্রহের জন্যই সল্টলেকের ওই ব্যারাকে গিয়েছ সিবিআই।

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের তদন্ত করছে সিবিআই। এখনও পর্যন্ত গ্রেফতারির হওয়া সঞ্জয় রায় কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলান্টিয়ার হওয়ায় সূত্রেই ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে নিয়মিত যাতায়াত করত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এই ব্যারাক থেকে কলকাতা পুলিশই তাকে প্রথম গ্রেফতার করে।

পুলিশ সূত্রে আবার জানা গিয়েছে, ঘটনার পরে ফোর্থ ব্যাটেলিয়নে যাওয়ার পর অভিযুক্তকে সেখানকার এক কর্মী আর জি করের ঘটনার কথা জানিয়েছিলেন। তা শুনে সঞ্জয় বলেছিল, ‘‘আচ্ছা, খোঁজ নিয়ে দেখছি।’’

শনিবার সকালে সিবিআইয়ের একটি দল সল্টলেকে ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে যায়। সেখান থেকে তথ্য সংগ্রহ করার কাজ চলছে। ঘটনার পরে অভিযুক্ত যখন ফোর্থ ব্যাটেলিয়নে পৌঁছয়, তখন তার আচরণ কেমন ছিল, সে মত্ত অবস্থায় ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নজরে ৩০ সহকর্মী, আর জি করে নির্যাতিতার পরিবারের অভিযোগ পেয়েই তৎপর CBI

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...