Saturday, June 13, 2026

নজরে ৩০ সহকর্মী, আর জি করে নির্যাতিতার পরিবারের অভিযোগ পেয়েই তৎপর CBI

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে আর জি কর (R G Kar) কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) চাঞ্চল্যকর অভিযোগ মৃত পড়ুয়া ডাক্তারের পরিবারের। গত বুধবারই শহরে এসে আর জি কর মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। পাশাপাশি সোদপুরে নির্যাতিতার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তদন্তকারীরা। এবার সিবিআইয়ের কাছে বিস্ফোরক অভিযোগ পরিবারের। সূত্রের খবর, মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় সহকর্মীরাও (Colleague) জড়িতে থাকতে পারে বলে মনে করছেন বাবা-মা। ইতিমধ্যে হাসপাতালের কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নাম তাঁরা সিবিআইকে জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই তরুণীকে ধর্ষণ করে খুনের পিছনে একজন নয় বরং একাধিক ব্যক্তি জড়িত আছে বলেই মত পরিবারের। এমন মর্মান্তিক ঘটনায় একাধিক ব্যক্তি জড়িয়ে রয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি নির্যাতিতার সঙ্গে কাজ করতেন এমন ৩০ জনের নামও তদন্তকারীদের জানানো হয়েছে বলে খবর। সেই পড়ুয়া ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। শুক্রবারও আর জি করের বেশ কয়েকজন ডাক্তার পড়ুয়াকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সিবিআই। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। এর আগেও কয়েকজন চিকিৎসককে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন আর জি করের মৃত চিকিৎসকের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীও।

 

সিবিআই সূত্রে খবর, মৃত ডাক্তার পড়ুয়ার বাবা-মা যাদের নাম সামনে এনেছেন আগে তাঁদের আগে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি পুলিশেরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার চিন্তাভাবনা ও করছে সিবিআই আধিকারিকরা।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...