Wednesday, June 24, 2026

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, বড় দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে!

Date:

Share post:

শ্রাবণের শেষ লগ্নে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি। আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় দক্ষিণ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। এর ফলেই বৃষ্টির দুর্যোগ বাড়বে কলকাতাসহ (Kolkata) বেশ কয়েকটি জেলায়।

আবহাওয়া দফতর বলছে উইকেন্ডে পার্বত্য অঞ্চলের কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, দার্জিলিং, দুই দিনাজপুর সহ বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুরে কমলা সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা কম হতে পারে।


Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...