Monday, March 16, 2026

প্রকাশিত মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচী

Date:

Share post:

গতকালই প্রকাশিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্ব। এএফসি কাপে কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ-এ তে সবুজ-মেরুন। আর গ্রুপ-এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান। এদিন প্রকাশিত হল সূচি। ১৮ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র অভিযান শুরু করবে সবুজ-মেরুন।

এসিএল ২-এর যে সূচি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, ১৮ সেপ্টেম্বর যুবভারতীতে প্রথম ম্যাচে মোহনবাগানের সামনে এফসি রাভশান। ২ অক্টোবর বাগানের সামনে ট্যাক্টর এফসি। ২৩ অক্টোবর সবুজ-মেরুনের সামনে আল ওয়াকরাহ এসসি।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ রয়েছে ৩২টি ক্লাব, যাদের আটটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। চারটি পশ্চিমাঞ্চল ও চারটি পূর্বাঞ্চল থেকে। প্রতিটি গ্রুপে চারটি দল রয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল আগামী বছর ফেব্রুয়ারিতে ১৬ দলের রাউন্ডে উঠবে। এর পরে মার্চে কোয়ার্টার ফাইনাল এবং এপ্রিলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ১৭ মে।

একনজরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচি –

১৮ সেপ্টেম্বর: মোহনবাগান বনাম এফসি রাভশান (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.৩০)।
২ অক্টোবর: ট্যাক্টর এফসি বনাম মোহনবাগান (ইয়াদেগর-এ-ইমাম স্টেডিয়াম, তাবরিজ, ৭.৩০)।
২৩ অক্টোবর: মোহনবাগান বনাম আল ওয়াকরাহ এসসি (যুবভারতী ক্রীড়াঙ্গন, ৭.৩০)।
৬ নভেম্বর: আল ওয়াকরাহ এসসি বনাম মোহনবাগান (আল জানিউব স্টেডিয়াম, আল ওয়াকরাহ, ৭.০০)
২৭ নভেম্বর: এফসি রাভশান বনাম মোহনবাগান (পরে ঘোষণা হবে)।
৪ ডিসেম্বর: মোহনবাগান বনাম ট্যাক্টর এফসি (যুবভারতী ক্রীড়াঙ্গন, ৭.০০)।

আরও পড়ুন- বাতিল ডার্বি, নক আউটে কোন অঙ্কে ইস্ট-মোহন, কোয়ার্টার ফাইনালে কোথায় নামবে দুই দল ?


spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...