Friday, June 26, 2026

রাস্তার কাজে ‘বাধা’! সস্ত্রীক দুর্নিবারকে শারীরিক হেনস্থা স্থানীয়দের

Date:

Share post:

গোটা শহর যখন অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সোচ্চার তখন দিনে দুপুরে চরম অসহিষ্ণুতার শিকার গায়ক দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ‘অশিক্ষার ছাপ’ থেকে সাবধান করলেন গায়ক।

পোষ্যকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় রাস্তায় কিছু কাজ চলার জন্য আটকে পড়ে দুর্নিবার ও স্ত্রী ঐন্দ্রিলার গাড়ি। স্থানীয়রা রাস্তায় সেই সময় কোনও কাজ করছিলেন। গাড়ির হর্ন দিয়ে বা মুখে বলার পরও তারা রাস্তা ছাড়তে রাজি হয়নি।

এরপর দুর্নিবার গাড়ি থেকে নামতেই তার গলা টিপে ধরেে দুষ্কৃতীরা। ধাক্কা মেরে রাস্তার একধারে নিয়ে যায়। ঐন্দ্রিলা গাড়ি থেকে নেমে কোনওক্রমে তাকে রক্ষা করে। ঘটনায় নেতাজি নগর থানায় অভিযোগও দায়ের করেন গায়ক।

তবে ঘটনায় শারীরিকভাবে যতটা আহত হয়েছেন দুর্নিবার ও তাঁর স্ত্রী তার থেকেও বেশি মানসিক আঘাত পেয়েছেন। শহরের রাস্তায় দিনে দুপুরে রাজমিস্ত্রীও না, স্থানীয় বাসিন্দাদের এই আচরণে আতঙ্কে দম্পতি। নিজেদের অভিজ্ঞতা থেকেই সাধারণ মানুষকে সতর্ক করেছেন এই বলে, “যাঁদের চোখে মুখে অশিক্ষার ছাপ তাঁদের থেকে দূরে থাকবেন।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...