Saturday, April 4, 2026

আর জি কর হামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৩০, জারি পুলিশি তল্লাশি

Date:

Share post:

গত ১৪ আগাস্ট মেয়েদের রাত দখলের রাতে আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) ব্যাপক তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী।ইমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। ওই রাতে ৪০ থেকে ৪৫ মিনিট তাণ্ডব চলে।

দুষ্কৃতীরা রেয়াত করেনি আর জি করে (RG Kar Hospital) চিকিত্সাধীন দুধের শিশুকেও। ২১ দিনের বাচ্চার নাক থেকে অক্সিজেনের নল খুলে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজ থেকে দুষ্কৃতীদের স্পট করে একে একে তাদের গ্রেফতার করছে। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি জারি থাকবে।

অন্যদিকে, প্রতিবাদের নামে সোশ্যাল মিডিয়ায় নোংরা খেলায় মেতেছে একশ্রেণীর লোক। ফেক, ভিডিও, অডিও, ছবি পোস্ট করে উস্কানি দিচ্ছে। মনগড়া গল্প বানিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। তদন্তকে বিলম্বিত করছে। কলকাতা হাইকোর্ট স্পট জানিয়ে দিয়েছে, নির্যাতিতা বা তাঁর পরিবারের কারও ছবি, পরিচয় প্রকাশ্যে আনা যায় না। এটা বেআইনি। তারপরও আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে আর জি করের নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।

আরও পড়ুন: আর জি করে তাণ্ডবে ২১ দিনের দুধের শিশুর অক্সিজেন নল খুলে দিয়েছিল দুষ্কৃতীরা

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...