Saturday, April 4, 2026

আর জি কর কাণ্ডে শীর্ষ আদালতের হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টের উকিলের!

Date:

Share post:

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ করে পিটিশন জমা দিলেন শীর্ষ আদালতের অ্যাডভোকেট উজ্জ্বল গৌড় (SC Lawyer Ujjwal Gour)। সূত্রের খবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) কাছে স্বতঃপ্রণোদিত মামলার জন্য একটি চিঠি জমা দিয়েছেন তিনি। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা কিংবা নারী সুরক্ষার প্রশ্ন নয়, ভুক্তভোগী যেখানে মানবতার সেবা করছেন সেই প্রাঙ্গনে সংঘটিত ভাবে এহেন বর্বরোচিত কাজ গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। অবিলম্বে এর বিচার দরকার।

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের পর বিক্ষোভে ফেটে পড়েছে বাংলা। স্বাধীনতার মধ্যরাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে রাজ্যের বিভিন্ন জেলার মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট (HC) সিবিআইকে এই মামলার তদন্তভার দিয়েছে। পাশাপাশি মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচির মাঝেই আর জি করে হামলার ঘটনাতেও কলকাতা পুলিশকে (Kolkata Police) তীব্র ভর্ৎসনা করে কেন্দ্রীয় এজেন্সির উপর ভরসা রেখেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শনিবার বেশ জুড়ে চিকিৎসক সংগঠন কর্মবিরতির পথে হেটেছে। নির্যাতিতার শাস্তির দাবিতে সরব হচ্ছে সব মহল। এই আবহে সুপ্রিম কোর্টের উকিল উজ্জ্বলের লেখা চিঠিতে বলা হয়েছে, এই ঘটনা ভারতীয় সংবিধান দ্বারা সমুন্নত ন্যায়বিচার এবং মানবতার মূল মূল্যবোধকেও আঘাত করে। এটিকে ঘৃণ্য, জঘন্য অপরাধ বললেও কম বলা হবে। পিটিশনে স্বতঃপ্রণোদিত এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা এবং দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করার কথাও জানিয়েছেন উজ্জ্বল।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...