Monday, March 16, 2026

সেরা রূপটান শিল্পীর জাতীয় পুরস্কার পেলেন সোমনাথ, উৎসর্গ মৃত চিকিৎসককে!

Date:

Share post:

আরজি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের জেরে গোটা রাজ্য তথা দেশ যখন তোলপাড়, দোষীদের কঠোর শাস্তির দাবিতে সমাজমাধ্যম জুড়ে সাধারণ মানুষের সঙ্গে বিনোদন জগতের তারকাদের নিয়মিত পোস্ট, ঠিক তখনই ৭০তম জাতীয় পুরস্কারের (70th National Award) ঘোষণায় বাঙালির মুখ উজ্জ্বল করলেন সেরা রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু (Somnath Kundu)। ‘অপরাজিত’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েও মনে দগদগে আরজি করের ক্ষত। তাই সম্মান এবং পুরস্কার উৎসর্গ করলেন মৃত চিকিৎসক আর বাবাকে।

টলিপাড়ার মেকআপের অন্যতম ভরসার নাম সোমনাথ কুণ্ডু (Somnath Kundu)। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ সিনেমার জন্য জাতীয় মঞ্চে আজ তিনিই সেরা। শুক্রবার ৭০তম জাতীয় পুরস্কার (70th National Award) ঘোষণা হতেই সবার আগে শ্রীপর্ণা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য ও সৃজিত মুখোপাধ্যায় প্রায় একসঙ্গে ফোন করে তাঁকে এই খবর দেন। শিল্পী বলছেন টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে দ্বিতীয়বার এই পুরস্কার আশায় তিনি অত্যন্ত খুশি। এর আগে ‘নগরকীর্তন’-এর জন্য রাম রাজক সম্মানিত হয়েছিলেন। তবে জাতীয় পুরস্কার তাঁর কাজের দায়িত্ব অনেকটা বাড়িয়ে দিলে বলেও মন্তব্য করেন সোমনাথ। এরপরই প্রয়াত বাবার স্মৃতিচারণা করে তাঁকে পুরস্কার উৎসর্গ করার কথা বলেন। আর তার সঙ্গে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) কর্তব্যরত অবস্থায় খুন হওয়া চিকিৎসককেও এই পুরস্কার উৎসর্গ করতে চান তিনি। সোমনাথ বলছেন, অবিলম্বে নারীদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে। বর্তমানের নারী জাগরণে কেউ যেন আঘাত হানতে না পারে সে বিষয়টা নিশ্চিত করা দরকার। পাশাপাশি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে তাঁর আবেদন যাতে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।


spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...