Saturday, June 13, 2026

এখনও বিপর্যস্ত হিমাচল, মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানে মৃত ৩১

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না হিমাচল প্রদেশের। মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানের ৫১টি ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। তবে বিপদ এখনই কাটছে না, জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জুন মাসের ২৭ তারিখ থেকে অগাস্টের ১৬ পর্যন্ত একের পর এক হড়পা বান এবং মেঘভাঙা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়ে রাজ্য।সেই বিপর্যয়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে যায় গোটা রাজ্য।লাহুল এবং স্পিতিতে এই ধরনের মোট ২২টি ঘটনা ঘটেছে, এই ঘটনায় মোট ৩১ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। কিন্নরে এই ধরনের ঘটনা ঘটেছে ১১টি, উনাতে ৬টি, কুলু এবং মান্ডিতে ৩টি এবং সিরমাউরে এবং চাম্বাতে একটি করে, এছাড়াও হামিরপুর, সোলান এবং সিমলাতে একটি করে এই ঘটনা ঘটেছে।আপাতত গোটা হিমাচল জুড়েই হালকা বৃষ্টিপাত জারি রয়েছে। রাজ্যের জরুরী পরিষেবা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, এই হড়পা বানের ফলে আপাতত রবিবার সকাল পর্যন্ত ৯৫টি রাস্তা বন্ধ রাখা হয়েছে। আপাতত এখনই দুর্যোগ কাটছে না।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...