Saturday, June 13, 2026

দোষীদের দ্রুত ফাঁসির দাবি! আজ রাজ্যজুড়ে ধর্না কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

রবিবারও আর জি কর (R G Kar)-কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব হবে তৃণমূল কংগ্রেস (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৪ অগাস্ট তিন দিনের কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। সেই মতো এদিন রাজ্যের ৩৪৫টি ব্লকেই তৃণমূলের সর্বস্তরের নেতা, কর্মীরা সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত ধর্নায় বসবেন। নেতা, মন্ত্রী থেকে শুরু করে জেলা এবং ব্লক সভাপতি, বিধায়ক, মেয়র, পুরসভার চেয়ারম্যানদের এই ধর্নায় অংশ নিতে বলা হয়েছে। শুক্রবার বিকেলেই দোষীদের ফাঁসির দাবিতে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, যারা অন্যায় করেছে তাদের ছাড়া হবে না।

তৃণমূলের মূল দাবি, আরজি করের ধর্ষিতা ও নিহত চিকিৎসকের বিচার চাই। একই ভাবে রাম, বাম জোটের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে সরব হচ্ছে শাসকদল। এদিকে আর জি কর-কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য শনিবারই কলকাতা পুলিশের ফোর্থ ব্যাটালিয়নের ব্যারাকে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। আরজি কর হাসপাতালেও যায় তদন্তকারীদের একটি দল।

অন্যদিকে, শুক্রবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর শনিবার সকাল ১০টা থেকে ফের জেরা করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আজ সারাদিন তৃণমূলের কর্মসূচির দিকে নজর থাকবে।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...