Saturday, April 4, 2026

ধর্মতলায় দেশ বাঁচাও গণ মঞ্চের রাখি বন্ধন উৎসব জমজমাট

Date:

Share post:

রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। রাখি বন্ধন একটি ধর্মনিরপেক্ষ উৎসব এবং এটি শ্রাবণ পূর্ণিমা বা রাখি পূর্ণিমা হিসাবে ভারতের বিভিন্ন অংশে জনপ্রিয়।এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালবাসার সম্পর্ককে উৎসাহিত করার উৎসব। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন।বলা যেতে পারে রাখি বন্ধন উৎসব সম্প্রীতি রক্ষার উৎসব। কলকাতায় এদিন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে দেশ বাঁচাও গণ মঞ্চের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রাকি বন্ধন উৎসবের।পত চলতি বহু মানুষ যেমন হাজির ছিলেন, তেমনি ছিলেন গায়ক প্রতুল মুখোপাধ্যায়, সৈকত মিত্র, পরিচালক হরনাথ চক্রবর্তী, ওমপ্রকাশ মিশ্র, দোলা সেন, সুমন ভট্টাচার্য, সুদেষ্ণা রায়  প্রমুখ বিশিষ্টরা।

বৃষ্টিকে উপেক্ষা করেই বোনেরা ভাইদের রাখি পরান এবং মিষ্টি মুখ করান।প্রতুল মুখোপাধ্যায় বলেন, আজকের এই পবিত্র দিনে আমাদের শপথ নিতে মহিলাদের, বোনেদের রক্ষা করার। মেয়েদের রাতের ডিউটি করতে দেওয়া বন্ধ করার অর্থ মেয়েদের অপমান করা। সৈকত মিত্র বলেন, আজকের এই পবিত্র দিনে ভাই বোনের মধ্যে সম্পর্ক আরও গভীর হোক।ওমপ্রকাশ মিশ্র বলেন, দেশ বাঁচাও গণ মঞ্চ আজকের পবিত্র দিনে মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চায়।সুমন ভট্টাচার্য বলেন, রাখি বন্ধন শুধু ভাই বোনের সম্পর্ককে রক্ষা করাই নয়, সম্প্রীতি রক্ষার শপথ নেওয়ার দিন।দোলা সেন বলেন, আমরা ভাইদের রাখি পরিয়ে সম্পর্ককে আরও শক্ত ভীতের ওপর দাঁড় করানোর শপথ নেওয়ার দিন।

প্রসঙ্গত,যুগ যাই হোক না কেন, রাখী বরাবর বন্ধনের কথাই বলেছে। সেই বন্ধন ভাই-বোনের ভালবাসার হোক কিংবা নিরাপত্তার বা সম্প্রীতির। রাখী উৎসবের মাধ্যমে সেই  সৌভ্রাতৃত্বের ভাবকেই  বাংলার জনগণ মনে ছড়িয়ে দিতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ ।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...