Sunday, April 5, 2026

কেকেআর ছেড়ে দিলে কোন দলে যেতে চান রিঙ্কু? জানালেন নিজেই

Date:

Share post:

সামনেই আইপিএল বড় নিলাম। ২০২৫ আইপিএল-এ দেখা যাবে একাধিক চমক। যেমন সামনের মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলে রিঙ্কু সিং থাকবেন কিনা তা নিশ্চিত নয়। এমন সময় রিঙ্কুকে প্রশ্ন করা হল নাইট রাইডার্স তাকে ছেড়ে দিলে কোন দলে যেতে কেকেআরের তারকা তরুণ ক্রিকেটার ? তা জানিয়ে দিলেন রিঙ্কু।

এক সাক্ষাৎকারে রিঙ্কুকে প্রশ্ন করা হয় যে কলকাতা তাঁকে ছাড়লে কোন দলে যেতে চান তিনি? জবাবে রিঙ্কু বলেন, “ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ, ওখানে বিরাট কোহলি খেলে।” বিরাট কোহলিকে রিঙ্কু কতটা সম্মান করেন তা আগেও দেখা গিয়েছে। আইপিএল চলাকালীন দু’বার কোহলির কাছে ব্যাটও আবদার করেন রিঙ্কু।

২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রিঙ্কু। ২০২২ সালের নিলামে রিঙ্কুকে আবার ৫৫ লক্ষ টাকায় কেনে কেকেআর। ২০২৩ সালের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেন রিঙ্কু। তারপরেই ভারতীয় দলের দরজা খুলে যায় রিঙ্কুর সামনে। সুযোগ পান ভারতের টি-২০ দলে।

আরও পড়ুন- বিনেশের সংবর্ধনায় বিশেষ ভাবনা খাপ পঞ্চায়েতের, দেওয়া হবে সোনার পদক : সূত্র


Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...