Friday, April 3, 2026

প্রয়াত ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি! শোকপ্রকাশ রাজনাথের 

Date:

Share post:

প্রয়াত ভারতীয় কোস্ট গার্ডের (Coast Guard) ডিরেক্টর জেনারেল রাকেশ পাল (Rakesh Paul)। সূত্রের খবর, রবিবার হৃদরোগে মৃত্যু হয় তাঁর। গত বছর ১৯ জুলাই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ২৫ তম ডিজি (Direct General)পদের দায়িত্ব নেন রাকেশ।

পরিবার সূত্রে খবর, এদিন অসুস্থ হওয়ার পর সঙ্গে সঙ্গে রাকেশ পালকে চেন্নাইয়ের রাজীব গান্ধী গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। দিল্লিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

ইন্ডিয়ান নেভাল একাডেমির ছাত্র ছিলেন। ব্রিটেন থেকে ইলেক্ট্রো অপটিক্স ফায়ার কন্ট্রোল সলিউশন নিয়ে লেখাপড়া। এরপর আইসিজিতে যোগ দেন ১৯৮৯ সালে। গতবছর অর্থাৎ ২০২৩ সালে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি পদে বসেন রাকেশ পাল।


Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...