Thursday, June 25, 2026

RG Kar কাণ্ডে গ্রেফতার ৩৭! আরও এক চিকিৎসককে তলব লালবাজারের 

Date:

Share post:

আর জি কর (R G Kar) হাসপাতালে হামলার ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে এখনও পর্যন্ত গ্রেফতার মোট ৩৭। লালবাজার (Lal bazar) সূত্রে এমনটাই খবর। পাশাপাশি আর জি কর-কাণ্ডে আরও এক চিকিৎসককে নোটিশও দিয়েছে পুলিশ। সোমবরই তাঁকে লালবাজারে তলব করা হয়েছে। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ভুল বা অনৈতিক তথ্য প্রচারের জন্যই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটিকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়াচ্ছে। তবে কলকাতা পুলিশ প্রথম থেকে ভুয়ো তথ্য আটকাতে প্রচার করছে। সাংবাদিক সম্মেলন করে পুলিশ কমিশনার বিনীত গোয়েলও প্রমাণ ছাড়া পোস্ট না করার জন্য অনুরোধ করেছিলেন। অভিযোগ, ঘটনার পর অনেকেই সমাজমাধ্যমে নির্যাতিতা তরুণীর নাম এবং ছবি প্রকাশ করেছেন, যা আইনবিরুদ্ধ। সে বিষয়েও সতর্ক করেছিলেন বিনীত। তার পরেই রাজ্যের দুই চিকিৎসককে তলব করা হয়।

আরজি করের ঘটনায় আগেই দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে রবিবার ডাকা হয়েছিল। তাঁরাও সোমবার হাজিরা দেবেন বলে জানিয়েছেন। তবে তাঁরা একা যাবেন না। মিছিল করে তাঁদের কলকাতা পুলিশের সদর দফতর পর্যন্ত পৌঁছে দেবেন সতীর্থ চিকিৎসকেরা। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত হবে মিছিল। সঙ্গে থাকবেন ওই দুই চিকিৎসকের আইনজীবীরাও।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...