Thursday, June 25, 2026

তথ্য গোপন করছে সঞ্জয়? আর জি কর কাণ্ডে ধৃতের পলিগ্রাফ পলিগ্রাফ চায় সিবিআই

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফিক টেস্ট করাতে চায় সিবিআই। জেরার মুখে ধৃত সঞ্জয় সঠিক সত্যি কথা বলছে কি না, তদন্তের স্বার্থে সে ব্যাপারে নিশ্চিত হতেই এই পদক্ষেপ বলে সিবিআই সূত্রে খবর। পাশাপশি, সঞ্জয় কোনও কিছু গোপন করে থাকলে সেটাও এই প্রক্রিয়ায় উঠে আসবে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

এদিকে ধৃত সঞ্জয়ের মানসিক অবস্থা যাচাই করতে দিল্লির এআইএমএস থেকে মনোবিদ নিয়ে এসেছে সিবিআই। তাঁদের দিয়ে ধৃতের ‘ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট’ করানো হয়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে খবর। সঞ্জয়ের যে মানসিক বিকৃতি রয়েছে, তার ইঙ্গিতও মিলেছে। আজ, সোমবার আবার এই পরীক্ষা করানো হবে।

অন্যদিকে, আর জি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাচ্ছে সিবিআই। এই পরীক্ষার রিপোর্ট হাতে এলে জানা যাবে, তিনি কোনও নথি উড়িয়ে দিয়েছেন কি না। পাশাপাশি, তিনি অফিসে যে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহার করতেন, সেটিরও ফরেন্সিক পরীক্ষা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। গুরুত্বপূর্ণ কোনও ফাইল তিনি কম্পিউটার থেকে ডিলিট করে দিয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। সেই সঙ্গে হাসপাতালের চেস্ট মেডিসিনের প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপার সহ অন্যদের মোবাইলও ফরেন্সিক পরীক্ষা হবে।

আরও পড়ুন:RG Kar কাণ্ডে গ্রেফতার ৩৭! আরও এক চিকিৎসককে তলব লালবাজারের 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...