Saturday, April 4, 2026

R G Kar: নিরাপত্তার অভাব বোধ খোদ কল্যাণ-কন্যার! কী জানালেন আইনজীবী প্রমিতী

Date:

Share post:

আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার পরে দ্রুত বিচারের দাবিতে রাস্তায় নেমেছে বাংলা। একই সঙ্গে দাবি উঠেছে নারী নিরাপত্তার। এই ইস্যুতে সোমবার রাজপথে মিছিল করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) আইনজীবীরাও। আর সেই মিছিলে পা মেলালেন খোদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মেয়ে আইনজীবী প্রমিতী বন্দ্যোপাধ্যায়।সোমবার আদালত চত্বরে কোনও রাজনীতি বা মতাদর্শ ভুলে নির্যাতিতার বিচারের দাবি জানান আইনজীবীরা (Lawyer)। প্রথম সারিতে ছিলেন মহিলা আইনজীবীরা। কোনও স্লোগান ছাড়া শুধুমাত্র কিছু ব্যানার হাতে পথ হাঁটেন তাঁরা। হঠাৎই মিছিল থেকে বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, ফিরদৌস শামিম রাজনৈতিক স্লোগান দেওয়া শুরু করেন বলে অভিযোগ। প্রতিবাদ করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এর পরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। সেই সময় প্রমিতী গিয়েই বাবাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

পরে কল্যাণ-কন্যা প্রমিতী বলেন, আমি তদন্ত নিয়ে কিছু বলতে পারব না। তবে যা হয়েছে, তা ঠিক হয়নি। বিচারের জন্য মানুষ রাস্তায় নেমেছে। আমরা আইনজীবীরাও রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী প্রমিতী। বলেন, “ট্রোলের জন্য, খবর ছড়ানোর জন্য পুলিশের এত তৎপরতা। তৎপরতাটা আসলে কোথায় দেখানো উচিত, সেই প্রশ্ন উঠছে।”

একই সঙ্গে প্রমিতীর দাবি তিনিও নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁর মতে, অনেক সময় মহিলা আইনজীবীদেরও রাত পর্যন্ত কাজ করতে হয়। “হ্যাঁ আমিও নিরাপত্তার অভাব বোধ করছি। মহিলা হিসেবে নিরাপত্তার অভাব বোধ করছি। ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমার শহরে এটা ঘটে গিয়েছে। আমরা তাকিয়ে আছি সিবিআই-এক দিকে।”

আর জি করের ঘটনার প্রতিবাদে শামিল হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্যও। তাঁর কথায়, “আমি একজন মেয়ের বাবা, এক দিদির ভাই, এক মায়ের সন্তান। ন্য়ায় তো চাইতেই হবে। তিনি মনে করেন, রাস্তায় নামলে যারা বিকৃত মনস্ক মানুষ, তাদের একটা বার্তা দেওয়া দরকার।“ বাবার সঙ্গে মত বিরোধ হয়ত নয়, কিন্তু কিছুটা উল্টো পথে হাঁটলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা-পুত্র।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...