Wednesday, June 24, 2026

এক ওভারে ৩৯ রান, যুবরাজের রেকর্ড ভাঙলেন এই ক্রিকেটার

Date:

Share post:

ভেঙে গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং-এর রেকর্ড। ২০০৭ টি-২০ বিশ্বকাপে এক ওভারে ৩৬ রানের রেকর্ড গড়েন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ২০০৭-র বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ওভারে এক ওভারে ছটি ছক্কা হাঁকান যুবরাজ। সেই ঐতিহাসিক নজিরকে এদিন টপকে গেলেন ডারিয়াস ভিসের। এক ওভারে তিনি করলেন ৩৯ রান । এই রান তুলে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নয়া নজির গড়লেন সামোয়ার ক্রিকেটার।

টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল সামোয়া ও ভানুয়াতুয়া। সেখানেই এই রেকর্ড গড়েন ভিসের। সামোয়ার উইকেটকিপার-ব্যাটার ডারিয়াস ভিসেরের ব্যাটিং তাণ্ডবের সামনে টিকতে পারেননি ভানুয়াতুর নালিন নিপিকো। তাঁর বলেই ৬টি ছক্কা মারেন ডারিয়াস। সেই সঙ্গে নিপিকো তিনটি নো বল করেন। যার ফলে ফলে এক ওভারে ওঠে ৩৯ রান। ম্যাচের ১৫তম ওভারে বল করতে আসেন নিপিকো। সেই ওভারের প্রথম তিনটি বলেই ছক্কা মারেন ভিসের। এরপর নো বল করেন নিপিকো। সেই বলে রান নিতে পারেননি ভিসের। চতুর্থ বলটিতে ছক্কা মারেন তিনি। পরের বলটিতে রান হয়নি। এর পরের দু’টি বলই নো বল হয়। তার মধ্যে একটি বলে ছক্কা মারেন ভিসের। ওভারের শেষ বলেও ছক্কা মারেন তিনি।

যুবরাজ সিং ছাড়াও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ওভারে ৩৬ রানের নজির বেশ কয়েকজন ক্রিকেটারের। এই তালিকায় আছেন পোলার্ড , নিকোলাস পুরান এবং দীপেন্দ্র সিং আইরির। তাঁদের সকলের রেকর্ড এদিন ভাঙলেন ভিসের।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...