Friday, April 24, 2026

পুজো একটা অর্থনীতি,তা সচল রাখতেই রাজ্য অনুদান দেয়: কুণাল

Date:

Share post:

আরজি করের ঘটনা ঘিরে তোলপাড় গোটা রাজ্য। এরই মাঝে বেশ কিছু পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার কথা বলেছে।এ প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, আরজি করের ঘটনার সঙ্গে পুজোর কী সম্পর্ক? পুজো একটা অর্থনীতি। সেই অর্থনীতিকে সচল রাখতেই মুখ্যমন্ত্রীর ওই অনুদান ঘোষণা। যদি আপনারা তা প্রত্যাখ্যান করেন, তাহলে নিজেদের পকেটের টাকা দিয়ে পুজোর সঙ্গে জড়িত সকলকে সাহায্য করতে পারবেন তো?

কুণাল বলেন, পুজো মানে শুধু উৎসব বা ধর্ম নয়।পুজোকে ছোট করার কথা যারা বলছে, তারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।আমরাও আরজি করের ঘটনার বিচার চাই, দোষীর ফাঁসি চাই।সিবিআইয়ের কাছে ২৩ তারিখের মধ্যে আদালতে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট চাই।বিজেপি অরাজকতা করার চেষ্টা করছে। রাজ্য সরকার প্রত্যন্ত অঞ্চলের অসংগঠিত মানুষের সাহায্যের জন্য পুজোর মাধ্যমে এই টাকাটা দিচ্ছে। সেটা নিতে বাধা দিচ্ছে যারা, তারা বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানুষকে বিপথে চালিত করছে।

কুণাল বলেন,পুজো মানে শুধু উৎসব বা ধর্ম নয়।আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ান বলে যারা বলছেন, তারা জেনে রাখুন বাংলায় আসল দুর্গারা সবচেয়ে বেশি নিরাপদ।যারা ৮৫ হাজার টাকা নিচ্ছেন না, তাদের বলি, পুজো একটা অর্থনীতি। কুমোরটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন, কবে শরৎকাল আসবে। ডেকরেটর্স, আলো, প্রতিমাশিল্পী, ফুলচাষি, কুটিরশিল্প – এই সকলের কাছে যাতে টাকা পৌঁছয়, শ্রমজীবী মানুষ যাতে হাতে টাকা পান, তার জন্য ৮৫ হাজার টাকা দেওয়া। যারা বয়কট করছেন, তারা যেন গরিব মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিয়ে আসেন। এই টাকা যাতে পুজো অর্থনীতিতে সঞ্চালিত হয়, তার জন্য মমতা বন্দোপাধ্যায় ৮৫ হাজার টাকা দিচ্ছেন।

আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রী রবিবারের মধ্যে বিচারের সময় বেধে দিয়েছিলেন।এখন তো আদালতের নির্দেশে পুরোটাই সিবিআইয়ের হাতে।রবিবারের ডেডলাইন পেরিয়ে গেলেও কিছু করে উঠতে পারেনি।এসবের মাঝে পুজো নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

 

Related articles

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই...

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...