Saturday, April 4, 2026

মঙ্গলে উত্তাল সমুদ্র, দুপুরের পর বৃষ্টি বাড়বে জেলায় জেলায় 

Date:

Share post:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মেঘলা আকাশে আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগ চলবে। সকাল থেকে কোথাও বিক্ষিপ্ত কোথাও মাঝারি বৃষ্টিপাতের খবর। উত্তাল বঙ্গোপসাগর। ঘূর্ণাবর্ত উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত হচ্ছে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী দু-তিন দিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...