Monday, April 13, 2026

ধাওয়া করে বাড়িতে ঢুকে আরজেডি নেতাকে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা!

Date:

Share post:

বিহারে বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব। এবার নিজের বাড়িতেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু আরজেডি (RJD) নেতা তথা বিহারের হাজিপুরের স্থানীয় কাউন্সিলর পঙ্কজ রাই-এর (Pankaj Rai)। তদন্ত নেমেছে পুলিশ।

সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় আরজেডি নেতা তাঁর বাড়ির সামনেই একটি জামার দোকানে দাঁড়িয়ে ছিলেন এবং সেই সময় অজ্ঞাতপরিচয় ৩ দুষ্কৃতী কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে কাউন্সিলর বাড়ির ভিতরে পালিয়ে যান। কিন্তু দুষ্কৃতীরা বাইক থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে কাউন্সিলরকে তিনটে গুলি করে। গুলির শব্দে ছুটে আসেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দ্রুত কাউন্সিলরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।


Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...