Sunday, April 5, 2026

মন খারাপের আঁধারে চন্দননগর, প্রয়াত বিশিষ্ট আলোক শিল্পী বাবু পাল

Date:

Share post:

হুগলি জেলার চন্দননগর (Chandannagar, Hooghly) মানেই আলোক শিল্পের অসাধারণ প্রদর্শন। জেলা রাজ্য দেশ ছেড়ে বিদেশেও চন্দননগরের আলোক শিল্পীদের কৃতিত্ব ছড়িয়ে পড়েছে। সেই শহরে আজ শোকের ছায়া। ৬৪ বছর বয়সে বিশিষ্ট আলোকশিল্পী বাবু পাল(Babu Paul)। মঙ্গলবার রাত ৮:৪০ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তাঁর জীবনাবসান হয়। এদিন সকালে মরদেহ চন্দননগরের বাসভবনে আসতেই এলাকার অগণিত মানুষসহ, শিল্পীর সতীর্থদের ভিজল চোখ, গলায় বিষাদের সুর।

রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও চন্দননগরের আলোকসজ্জা পরম্পরা এই বাবু পালের হাত ধরেই অনেকাংশে ছড়িয়ে পড়ে। চন্দননগরের শ্রীধর দাসের পর বাবু পালই (Babu Paul) ছিলেন ঐতিহ্যবাহী আলোকসজ্জার অন্যতম কারিগর। চার মন্দিরতলা বারোয়ারিতে প্রথম এলইডি লাইট দিয়ে আলোকসজ্জার প্রচলন করেন তিনি। বাগবাজার সর্বজনীন, হেলাপুকুর, মানকুণ্ডু সর্বজনীন থেকে শুরু করে সবকতে বড় বড় বারোয়ারী পুজোর আলোকসজ্জার দায়িত্ব থাকতো তাঁর উপর। প্রতিভাবান এই শিল্পীর চলে যাওয়া শুধু চন্দননগর নয় বাংলার আলোক শিল্পের জন্য অনেক বড় ক্ষতি বলে মনে করছে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি। সম্পাদক শুভজিৎ সাউ জানান শিল্পীর কোন মৃত্যু হয় না। তিনি শিল্পকলায় সকল মানুষের মনে বেঁচে থাকবেন। শিল্পী দিব্যেন্দু বিশ্বাস বলেন বাবু পালের চলে যাওয়াটা চন্দননগরের সব আলোকশিল্পীদের কাছে অনেক বড় ক্ষতি। তিনি সকলের অভিভাবক ছিলেন। নতুন প্রজন্মকে অনেক কিছু শিখিয়ে গেছেন। তাঁর শিল্পকলার অনুপ্রেরণায় আগামী দিনে আরও অনেক সৃজনশীল সৃষ্টি হবে। হয়তো তারার দেশ থেকে সেই আলোকছটা দেখে খুশি হবেন প্রয়াত শিল্পী। আজ চন্দননগর জুড়ে বড়ই অন্ধকার।


Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...