Sunday, April 12, 2026

R G Kar: প্রাক্তন অধ্যক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

এর আগেও নিরাপত্তা চেয়েছিলেন আর জি কর হাসপাতালের (R G Kar Medical College And Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। কিন্তু সেই সময় বিচারপতি তাঁকে প্রভাবশালী তকমা দিয়ে সেই আবেদন মঞ্জুর করেননি। বুধবার, সন্দীপ ও তাঁর পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ইতিমধ্যেই আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির সামনে পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে বলে এদিন আদালতে জানিয়েছে রাজ্য।আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে তাঁকে নিয়ে স্যোশাল মিডিয়ায় (Social Media) অনেক ভুয়ো তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন সন্দীপ। এই পরিস্থিতিতে বাড়িতে হামলার আশঙ্কার কথা জানিয়ে তিনি আদালতে নিরাপত্তার আবেদন করেন তিনি। তাঁর স্ত্রী এবং পুত্রের প্রাণহানির আশঙ্কা রয়েছে বলেও হাই কোর্টে (Calcutta High Court) জানান তাঁর আইনজীবী। রাজ্য অথবা কেন্দ্র- কোনও নিরাপত্তায় তাঁদের আপত্তি নেই বলে জানিয়েছিলেন তিনি। সেই মামলায় রাজ্যের পদক্ষেপ জানতে চেয়েছিল আদালত।

এদিন হাই কোর্টে রাজ্য জানায়, সন্দীপের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে। স্বয়ং বেলেঘাটা থানার ওসি নিরাপত্তার দিকে নজর রাখছেন। রাজ্যের বক্তব্য শোনার পরে বিচারপতির নির্দেশ, মামলাকারীর বাড়ির সামনে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে পুলিশকে।






Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...