Friday, June 26, 2026

চি.টিং আটকাতে পরীক্ষার্থীর অন্ত.র্বাস খুলে ‘চে.কিং’!

Date:

Share post:

পরীক্ষা কেন্দ্রে চিটিং আটকানোর জন্য উত্তর ২৪ পরগনার গাইঘাটার (Gaighata, North 24 Parganas) ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে (Thakurnagar High School) যেভাবে মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাস খুলে হেনস্থা! ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় সর্বত্র। বিদ্যালয়ে চারটি কলেজের D.El.Ed-র পার্ট ওয়ান পরীক্ষা চলছে। সেই পরীক্ষায় যাতে পরীক্ষার্থীরা কোনও ধরনের ‘চিট’ নিয়ে পরীক্ষাকেন্দ্রে না ঢোকে, তা নিশ্চিত করতে চেকিংয়ে কড়াকড়ি আছে। মঙ্গলবার অভিযোগ ওঠে এক মহিলা পরীক্ষার্থীর অন্তর্বাস খুলিয়ে টর্চ জ্বেলে তাঁকে পরীক্ষা করা হয়। এরপরই পরীক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। জানা গেছে সোমবার এই একই কাণ্ড ঘটার পর কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোন লাভ হয়নি। ইতিমধ্যেই শ্লীলতাহানির অভিযোগ তুলে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের (West Bengal Board of Primary Education) সেন্টার ইনচার্জের (Centre Incharge) কাছে চিঠি দিয়েছেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীরা অভিযোগ, চিটিং রুখতে চেকিং করার নামে মহিলাদের গায়ে হাত দেওয়া যেন একটা নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যাঁদের অন্তর্বাস খুলে দেখা হচ্ছিল তাঁদের মধ্যে একজনের ঋতুস্রাব হয়েছে। তারপরও একই ভাবে টর্চ জ্বেলে চেকিং করা হয়। স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানানো হলে তাঁর সাফাই, ‘পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীদের তল্লাশির দায়িত্ব প্রাথমিক শিক্ষা সংসদের। তারা সেই দায়িত্ব দিয়েছে প্রাইভেট এজেন্সিকে। ফলে এই ধরনের অভিযোগের দায় স্কুল কর্তৃপক্ষ নেবে না। কিন্তু প্রথম দিনের ঘটনার পর কী পদক্ষেপ করেছিলেন প্রধান শিক্ষক? তিনি বলছেন, শালীনতা বজায় রেখে চেক করা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও তো একই ঘটনা! অভিযোগ করেছেন অভিভাবকরাও। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাস (Ajitesh Biswas) বলেন সংশ্লিষ্ট দফতর গোটা বিষয়টি খতিয়ে দেবে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...