Thursday, June 4, 2026

আন্তঃমহাদেশীয় কাপের প্রস্তুতি শিবিরের ২৬ জনের দল ঘোষণা মার্কেজের

Date:

Share post:

আগামী মাসে রয়েছে আন্তঃমহাদেশীয় কাপ।এই টুর্নামেন্টেই প্রথম পরীক্ষার মুখোমুখি হবেন মানোলো মার্কেজ। সেই প্রতিযোগিতায় নামার আগে প্রস্তুতি শিবির হবে ভারতের ফুটবল দলের।প্রস্তুতি শিবিরের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন ভারতের নতুন ফুটবল কোচ। এই ২৬ জনের মধ্যে থেকে চূড়ান্ত দল বেছে নেওয়া হবে।

মার্কেজ বলেছেন, প্রথম বড় প্রতিযোগিতায় নামতে যাচ্ছি। তার আগে প্রস্তুতি সেরে নিতে চাই। ভাল ফল করতে হলে সঠিক দল তৈরি করতে হবে। সেই কারণেই প্রস্তুতি শিবির। আশা করছি, প্রত্যেক ফুটবলার নিজেদের সেরাটা দেবে।আমরা শক্তিশালী দল গড়ার চেষ্টা করব।

আন্তঃমহাদেশীয় কাপে ভারত ছাড়া রয়েছে মরিশাস ও সিরিয়া। ফিফা ক্রমতালিকায় ভারত এখন ১২৪ নম্বরে। সিরিয়া রয়েছে ৯৩ নম্বরে। তাই ভারতের সামনে কঠিন লড়াই। তবে মরিশাস সেই তুলনায় ধারেভারে অনেকটা দুর্বল। ক্রমতালিকায় ১৭৯ নম্বরে রয়েছে তারা।প্রতিযোগিতা শুরু ৩ সেপ্টেম্বর। সে দিন মুখোমুখি হবে ভারত ও মরিশাস। ৬ সেপ্টেম্বর সিরিয়া ও মরিশাসের খেলা রয়েছে। ৯ সেপ্টেম্বর ভারত বনাম সিরিয়া। প্রতিটি ম্যাচ হবে হায়দরাবাদে।

প্রস্তুতি শিবিরে ভারতীয় দল—
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, প্রভসুখন সিং গিল।
ডিফেন্ডার: নিখিল পুজারি, রাহুল ভেকে, চিংলেনসানা, রোশন সিং, আনোয়ার আলি, জয় গুপ্ত, আশিস রাই, শুভাশিস বসু, মেহতাব সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং, জিকসন সিং, নন্দকুমার, মহেশ নাওরেম, ইয়াসির মহম্মদ, লালেংমাওয়াইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাংতে, লালথাথাংগা খাওয়ালরিং।
ফরোয়ার্ড: কিয়ান নাসিরি, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিংহ, লিস্টন কোলাসো।

 

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...