Saturday, April 4, 2026

R G Kar-কাণ্ডের জের! স্বাস্থ্যভবনের স্ক্যানারে রাজ্যের সব মেডিক্যাল কলেজ, রিপোর্ট যাবে নবান্নে

Date:

Share post:

আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Medical College) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে স্বাস্থ্যভবন। এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের স্ক্যানার রাজ্যের সব মেডিক‌্যাল কলেজের অধ‌্যক্ষ-উপাধ‌্যক্ষ। রাজ্যের অন্য মেডিক্যাল কলেজগুলিতেও কোনও আর্থিক অনিয়ম রয়েছে কি না তা খতিয়ে দেখছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের কাছ থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন।প্রশাসনিক সূত্রে খবর, আগেও বিভিন্ন মেডিক্যাল কলেজে ওষুধ, রোগীদের খাবার, বিভিন্ন নির্মাণকাজ বা মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার ঘিরে হাসপাতালের কর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তাই এই ধরনের টেন্ডার কারা পেয়েছেন, কোন পদ্ধতিতে তা বিলি হয়েছে, নথিপত্র ঠিকঠাক রয়েছে কি না সে বিষয়ে সবিস্তারে খোঁজ নিতে বলা হয়েছে। কোনও রকম অনিয়মের তথ্য ধরা পড়লে তা স্বরাষ্ট্র দফতরকে জানাতে বলা হয়েছে। আগে কোনও মেডিক্যাল কলেজের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ উঠেছিল কি না, রিপোর্টে তা উল্লেখ করতে বলা হয়েছে।

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College) সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সেখানে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। কিন্তু সেই কোনও তদন্ত হয়নি বলে অভিযোগ। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার পরে এ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ওই হাসপাতালে কোনও রকম আর্থিক দুর্নীতি হয়েছিল কি না, তা জানতে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) তৈরি করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। এ বার স্বাস্থ্য দফতরের নজরে রাজ্যের বাকি মেডিক্যাল কলেজগুলিও। লিখিত নির্দেশ জারি না-হলেও সেগুলির আর্থিক দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করল নবান্ন।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...