Thursday, June 25, 2026

বদলাপুরের পরে আকোলা, মহারাষ্ট্রে সরকারি স্কুলেই যৌন হেনস্থা ছাত্রীদের!

Date:

Share post:

মঙ্গলবারই নার্সারির পড়ুয়াদের যৌন নির্যাতনের অভিযোগে বিক্ষোভে উত্তাল হয় থানের বদলাপুর। সেই রাতেই সরকারি স্কুলের ছাত্রীদের যৌন হেনস্থা ও কুরুচিকর ভিডিও দেখানোর জন্য গ্রেফতার করা হল মহারাষ্ট্রের আকোলা জেলার এক শিক্ষককে। বদলাপুরের মঙ্গলবারের বিক্ষোভ থেকে শিক্ষা নিয়ে আকোলার ঘটনায় অভিযোগ নিতে বা গ্রেফতারিতে দেরি করেনি মহারাষ্ট্র পুলিশ।

আকোলা জেলা পরিষদ স্কুলের শিক্ষক প্রমোদ মনোহর সরদারের বিরুদ্ধে অভিযোগ স্কুলের ছয় ছাত্রীকে যৌন হেনস্থা করেন তিনি। সেই সঙ্গে কুরুচিকর যৌনতার ভিডিও দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয় তাদের। প্রায় চার মাস ধরে লাগাতার এভাবেই মানসিক চাপের মধ্যে দিয়ে কাটায় ছয় পড়ুয়ার। অবশেষে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে ফোন করে অভিযোগ জানায় নিগৃহিতা ছাত্রীরা।

সরকারি স্কুলে পড়ুয়াদের পড়তে পাঠিয়ে এভাবে যৌন হেনস্থার ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়ায় কঝিকেড় গ্রামে। পুলিশে অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করে উরাল থানার পুলিশ। বদলাপুরে যেভাবে পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ উঠেছে তার থেকে শিক্ষা নিয়ে মাঠে নামেন আকোলার পুলিশ সুপারও।

অভিযোগকারী ছয় ছাত্রীর বয়ান রেকর্ড করে পুলিশ। সেই সঙ্গে অভিযুক্ত সরকারি স্কুল শিক্ষক প্রমোদকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে স্কুলের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনার পরে মহারাষ্ট্রের সরকারি স্কুলে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...