Thursday, June 25, 2026

বিসিসিআই সচিব জয় শাহ এবার আইসিসি চেয়ারম্যানের পদে!

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ এবছর ৩০ নভেম্বর শেষ হচ্ছে। তিনি জানিয়ে দিয়েছেন  আইসিসি- চেয়ারম্যানের পদের তৃতীয় দফার জন্য থাকছেন না। ২০২০ সালের নভেম্বরে বার্কলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘আইসিসি চেয়ারম্যান’ নির্বাচিত হন। ২০২২ সালে তাঁর এই পদে বহাল থাকা সুনিশ্চিত ছিল। দ্বিতীয় দফায় দুই বছরের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরেই। তবে জানা গিয়েছে, নতুন যিনি এই পদে বসবেন তাঁর কার্যকালের মেয়াদ দুই বছর নয়, হবে তিন বছরের।

আইসিসি জানিয়েছে, বর্তমানে আইসিসির ডিরেক্টরদের আইসিসি চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন পাঠাতে হবে আগামী ২৭ অগাস্টের মধ্যে। যদি একজনের বেশি পদপ্রার্থী থাকেন তবেই হবে নির্বাচন। আইসিসির পরবর্তী চেয়ারম্যান বা চেয়ারপার্সনের কার্যকালের মেয়াদ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। অনেকদিন ধরেই জল্পনা চলছে, জয় শাহ এই পদে আসতে পারেন। এমনকী ২০২২ সালেও তার এই পদে আসা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। বার্কলের আইসিসি চেয়ারম্যান হওয়ার পিছনে জয় শাহ-র অবদান অনস্বীকার্য। তবে জয় যদি এই পদে আসতে আগ্রহী হন, সেক্ষেত্রে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন কিনা সেটাই বড় প্রশ্ন।

প্রসঙ্গত, আইসিসি চেয়ারম্যান দুই বছর করে তিন মেয়াদের জন্য লড়াই করতে পারেন৷  নিউজিল্যান্ডের আইনজীবী বার্কলে এখন পর্যন্ত চার বছর পূর্ণ করেছেন।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...