Monday, April 6, 2026

অরিন্দম শীলের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ অভিনেত্রীর

Date:

Share post:

আরজিকর-কাণ্ডের মধ্যেই শোরগোল। পরিচালক অরিন্দম শীলের (Arindam Shil) বিরুদ্ধে অভব্যতার অভিযোগ করলেন এক অভিনেত্রী। শুধু তাই নয়, তাঁর অভিযোগের ভিত্তিতে বুধবার অরিন্দমকে তলব করে জেরা করল রাজ্য মহিলা কমিশন। সূত্রের খবর, এক্স=প্রেম নামে এক ছবির (Film) শুটিংয়ের সময় দৃশ্য বোঝানোর নামে অভিনেত্রীকে স্পর্শ করে অশালীন আচরণ করেন অরিন্দম। অভিনেত্রী আপত্তি করেন। তারপর তাঁর এক বন্ধুকে সবটা জানান। তখন অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই মহিলা কমিশন অরিন্দমকে ডাকে। বুধবার, অরিন্দম (Arindam Shil) গিয়ে তাঁর বক্তব্য জানিয়ে আসেন। এই অরিন্দম শীলই আবার আরজিকর-কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছিলেন। উল্লেখ্য, অতীতে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধেও এই ধরণের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ তুলেছিলেন সুস্মিতা সেন। তখন জল আইনি দিকে না গড়ালেও বিভিন্ন ফিল্ম ম্যাগাজিনে বিতর্কটি প্রকাশিত হয়েছিল।






Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...