Friday, June 26, 2026

হাওড়ায় তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Date:

Share post:

তরুণীর উপরে অ্যাসিড হামলার (Acid Attack) অভিযোগে অশান্ত হাওড়া (Howrah)। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে (Burn Unit) ভর্তি করানো হয়েছে। তরুণীর মুখ এবং দেহের একাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বুধবার গভীর রাতে বেলুড়ের ভোটবাগান এলাকায় অ্যাসিড হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, টালির ছাউনি দেওয়া বাড়ির একটি ঘরে ঘুমিয়েছিলেন আক্রান্ত তরুণী-সহ মোট ছ’জন। সেই সময় ঘরের ভিতর আচমকাই অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন ওই তরুণী। চোট পান তরুণীর মা-ও। তবে কে বা বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পরিবার সূত্রে খবর, আক্রান্ত তরুণী কলেজ পড়ুয়া, বয়স ২০ বছর। বৃহস্পতিবার সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশের কর্তারা।


তবে তরুণীর সঙ্গে কারো শত্রুতা রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সম্পর্কের টানাপোড়েনের কারণে এমন ঘটনা কি না তাও ভাবাচ্ছে পুলিশকে। ঘটনার তদন্ত পুলিশ শুরু করলেও এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি বলে খবর।


Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...