Friday, April 3, 2026

‘নবান্ন অভিযানের’ নামে অশান্তির ছক! আটকাতে হাই কোর্টের দ্বারস্থ রাজ্য

Date:

Share post:

আর জি কর (R G Kar)-কাণ্ডের বিচারের চেয়ে প্রতিবাদের নামে রাজনীতি করার অভিযোগ। সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে সুকৌশলে দলীয় রাজনীতির কুটিল অঙ্কে অভিমুখ বদলানোর খেলা শুরু করেছে রাম-বাম। এই পরিস্থিতিতে ছাত্রদের নাম দিয়ে ২৭ অগাস্ট নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ওই ‘নবান্ন চলো অভিযান’ নিয়ে প্রথমে সুপ্রিম কোর্টে (Supreme Court) হস্তক্ষেপ চাওয়ার পরে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্য।

মঙ্গলবার একটি সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। অভিযোগ, ওই কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। এর প্রেক্ষিতে কর্মসূচি বাতিলের আবেদন জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। এই নিয়ে রাজ্যকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা।

রাজ্যের তরফে হাই কোর্টে জানানো হয়, ওই কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শামিল হতে পারে বলে আশঙ্কা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ-সহ আর জি কর-কাণ্ডে একাধিক দাবি নিয়ে অভিযানের নামে অশান্তির চক্রান্তের আয়োজন চলছে। পুলিশের অনুমতি ছাড়া এই ধরনের কর্মসূচি কী ভাবে করা যেতে পারে? আদালতে প্রশ্ন তোলে রাজ্য। রাজ্যের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এই কর্মসূচি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। রাজ্যের আবেদন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অনুমতি ছাড়া ওই কর্মসূচি বাতিল করা হোক। শুক্রবার এই মামলাটি শোনা হতে পারে।

এদিন সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানিতে নবান্ন অভিযানের প্রসঙ্গ তুলেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। এর পরেই কর্মসূচি বন্ধ করতে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য।

Related articles

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...