Friday, April 3, 2026

রেকর্ড গড়লেন রোনাল্ডো, তবে মাঠে নয় মাঠের বাইরে

Date:

Share post:

রেকর্ড করা যেন তাঁর অভ্যাস। সে মাঠ হোক বা মাঠের বাইরে। ফের রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে রেকর্ড গড়ে ফেললেন সিআরসেভেন। ইউটিউবের দুনিয়ায় পা রেখেই বিশ্বরেকর্ড গড়েন পর্তুগিজ সুপাস্টার। গোটা বিশ্বেই তাঁর কোটি কোটি ভক্ত রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটা পোস্ট করলে তা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। ইউটিউবেও তার অন্যথা হয়নি।ইউটিউবে চ্যানেল খোলা মাত্র সাবস্ক্রাইবারের সংখ্যাতেও রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ তারকা। যা নিয়ে তোলপার নেটপাড়া।

বুধবার, রোনাল্ডো নিজের একটি ইউটিউব চ্যানেল চালু করেন। যার নাম তিনি দেন ‘UR Cristiano’। ৯০ মিনিটের মধ্যেই তাঁর চ্যানেল সাবস্ক্রাইবার বেড়ে দাঁড়ায় ১ মিলিয়ন।আর এতেই গড়েছেন নজির। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ১ মিলিয়নের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। চ্যানেলে কি শুধু ফুটবল বিষয়ক কনটেন্টই থাকবে? অনুরাগীদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন রোনাল্ডো। তিনি জানিয়েছেন, এই চ্যানেলে ফুটবল নিয়ে নানা খবর তো থাকবেই! সঙ্গে পরিবার, ডায়েট, সুস্থ থাকার টিপস প্রভৃতি নিয়েও আলোচনা থাকবে।

তবে এর মধ্যেই ১ মিলিয়ন সাবস্ত্রাইবার হয়ে যাওয়ায় ইউটিউব থেকে সোনার প্লে-বাটন পেয়েছেন রোনাল্ডো। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন রোনাল্ডো। যেখানে দেখা যায়, সোনার প্লে-বাটন নিয়ে বাড়িতে ঢুকছেন রোনাল্ডো। তাঁর হাতে এই প্লে-বাটন দেখে চমকে ওঠে তাঁর সন্তানরা। পোস্টে সিআর সেভেন লিখেছেন, ‘এই পুরস্কার আমার পরিবারের জন্য।’

 

View this post on Instagram

 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

আরও পড়ুন- ঘোষণা হয়ে গেল এএফসি চ্যালেঞ্জ লিগের ইস্টবেঙ্গলের সূচি, লাল-হলুদের গ্রুপে কারা ?


Related articles

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...