Wednesday, June 24, 2026

ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষী দিতে যাওয়া মহিলা কুস্তিগিরদের ওপর দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা, অভিযোগ বিনেশের

Date:

Share post:

যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দিল্লি কোর্টে চলছে মামলা। মহিলা কুস্তিগিররা ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এবার এই নিয়ে মুখ খুললেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। বিনেশের অভিযোগ, যে মহিলা কুস্তিগিরদের ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা ছিল, তাঁদের নিরাপত্তা সরিয়ে নিয়েছে দিল্লি পুলিশ।

এই নিয়ে বিনেশ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ যে মহিলা কুস্তিগিরেরা ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষী দেবে বলেছিল, তাঁদের জন্য নিরাপত্তার যে ব্যবস্থা করা হয়েছিল। সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। ” ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। তাঁরা দীর্ঘদিন ধরে ব্রিজভূষণের বিরুদ্ধে ধর্না দিয়েছেন। যন্তর মন্তরের সামনে ধর্নায় বসেছিলেন বিনেশেরা।

সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক্সের ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে ছিলেন বিনেশ। তবে ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করে দেওয়া বিনশকে। এরপর বিনেশ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর পদকে জন্য আবেদন করেন বিনেশ। তবে তা বাতিল করে দেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত।

আরও পড়ুন- স্থগিত আগামিকাল কলকাতা লিগে মোহনবাগানের ম্যাচ, কিন্তু কেন ?


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...