Saturday, June 13, 2026

R G KAR-কাণ্ডের তদন্ত নিয়ম মেনেই করেছে কলকাতা পুলিশ: SC-তে তথ্য দিলেন সিবাল 

Date:

Share post:

আর জি করে (R G Kar) পোস্ট গ্রাজুয়েট (Post Graduate) ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের তদন্তে কোনওরকম গাফিলতি হয়নি। আইন মেনে দ্রুত পরপর পদক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) রাজ্যের তরফে সওয়ালে টাইমলাইন উল্লেখ করে তথ্য দিয়ে এ কথা জানান আইনজীবী কপিল সিবাল। রাজ্যের তরফে কপিল সিবাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্থায়ী কাউন্সেল সঞ্জয় বসু এবং আস্থা শর্মা।

আইনজীবী সঞ্জয় বসু জানান, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের কাছে ৯৬ ঘণ্টারও বেশি সময় ধরে ছিল।একেবারে টাইমলাইন ধরে রাজ্যের তরফে এদিন শীর্ষ আদালতে সিবিআই-এর প্রশ্নের জবাব দেয় রাজ্য। আদালত জানতে চায়, সকাল ১০টা ১০ মিনিটে সাধারণ ডায়েরিতে এন্ট্রি করা হলেও কেন রাত ১১.৩০ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল? উত্তরে সিবাল জানান, জিডি এন্ট্রি নং 576/2024 তালা থানা সকাল সকাল ১০টা ১০ মিনিটে রেকর্ড করেছে। ঘটনাস্থলে পৌঁছে অপরাধের গতিপ্রকৃতি দেখে কলকাতা পুলিশ দুপুর পৌনে দুটো নাগাদ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে।

 

রাজ্য আরও স্পষ্ট করেছে, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরা রেকর্ড করা এন্ট্রি, রাতে নিহতের দেহ পরিবারের কাছে হস্তান্তর করার পরে পদ্ধতি মেনেই এগিয়েছে। সঠিক ভাবেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দ্রুত রুজু করা হয়। পদ্ধতি মেনেই ময়নাতদন্ত করা হয়েছে এবং প্রক্রিয়াটির ভিডিওগ্রাফ করা হয়েছে। ঘটনার দিন, কোনোভাবেই তদন্তে ছেদ পড়েনি, যেভাবে তদন্ত এগিয়েছে রাজ্য একটি পৃথক হলফনামা রেকর্ডে রেখেছে।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...