Friday, June 26, 2026

শহরে বহুতলের ১০ তলা থেকে পড়ে গেলেন যুবতী, মৃ.ত্যু ঘিরে রহস্য

Date:

Share post:

বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক যুবতীর। মৃতের নাম শিবালিকা সিং (২৫), চেতলার বাসিন্দা। দিল্লির ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় শেক্সপিয়ার সরণি থানা এলাকায় রাসেল স্ট্রিটের এক বাণিজ্যিক ভবন থেকে ঝাঁপ দেন ওই যুবতী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ১০০ ডায়ালে একটি ফোন আসে। বলা হয়, ৫/২ রাসেল স্ট্রিটের বহুতলের দশতলা থেকে শিবালিকা সিং নামে এক যুবতী ঝাঁপ দিয়েছেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে ইভিনিং ওয়াকে যাচ্ছেন বলে বেরিয়ে ছিলেন। এরপর ওই বহুতলের দশ তলায় যান তিনি। আচমকাই একটা বিকট শব্দ শুনতে পান ওই বহুতলের নিরাপত্তায় থাকা গার্ড। বেরিয়ে এসে দেখেন বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় উপুর হয়ে পড়ে রয়েছেন এক তরুণী। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বহুতলের দশ তলায় পৌঁছে দেখেন ব্যালকনির কাঁচ ভাঙা। সেই সঙ্গে একটি ব্যাগ ও একটি ফোন উদ্ধার হয়। যা ওই তরুণীর বলেই দাবি পুলিশের।

উল্লেখ্য, ৫/২ রাসেল স্ট্রিট মূলত অফিস পাড়া। ওই বহুতলেও একাধিক অফিস রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষী। যুবতীর মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি খুন? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ভবনে তিনি কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...