Saturday, April 4, 2026

সরকারি কলেজেই বার-স্পা! ডবল ইঞ্জিন বিহারের অধ্যক্ষের কাণ্ড ভাইরাল

Date:

Share post:

স্থান: জিএনএম নার্সিং কলেজ, বিহার

ব্যক্তি: কলেজের অধ্যক্ষ

কাজকর্ম: ১) কলেজের মধ্যে বসে মদ্যপান

২) গা-হাত-পা টেপানো

৩) ছা্ত্রীদের অশালীন ভিডিও পাঠানো

গোটা দেশ যখন কলেজ বা প্রতিষ্ঠানে মধ্যে নারী নিরাপত্তা নিয়ে সরব, ঠিক তখনই এমন ছবি ভাইরাল নীতীশের বিহারে। সরকারি নার্সিং কলেজের লালসার আর ক্ষমতার অপব্যবহারের শিকার কলেজের ছাত্রীরা।

ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যাচ্ছে কলেজে নিজের ঘরে বসেই মদ্যপান করছেন অধ্যক্ষ মণিশ কুমার জয়সওয়াল। এছাড়াও কলেজের ছাদে ছাত্রদের দিয়ে ম্যাসাজ করাচ্ছেন। অভিযোগ, ছাত্রীদের যৌনতাপূর্ণ অশ্লীল ভিডিও-ও পাঠাতেন ওই অধ্যক্ষ।

ছাত্রীরা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে পশ্চিম চম্পারণের জেলাশাসক দীনেশ কুমার রাই সাসপেন্ড করেন ওই অধ্যক্ষকে। তবে বিহার স্বাস্থ্য দফতর তাঁকে বহাল তবিয়তে মোয়াতেন রাখে। স্বাস্থ্য দফতরের আধিকারিক হিসাবে নিয়োগ করা হয় তাঁকে। অভিযোগ, সংরক্ষণের সাহায্যে অধ্যক্ষের পদ পেয়েছিলেন মণিশ জয়সওয়াল। তাঁকে ফের স্বাস্থ্য দফতরের পদে নিয়োগে স্বজন পোষণেরও অভিযোগ উঠেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...