Saturday, June 6, 2026

R G Kar: আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তভারও CBI-কে দিল হাই কোর্ট

Date:

Share post:

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার পরে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার, রাজ্যের তরফে গঠন করা সিট (SIT)-এর তদন্তের বিষয়টি খারিজ করে দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তাঁর নির্দেশ, শনিবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিট তাদের হাতে থাকা নথি সিবিআইকে হস্তান্তর করবে। তিন সপ্তাহ পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে CBI-কে।গত বুধবার আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে ইডি তদন্তের আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা করেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সন্দীপের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির পাশাপাশি মৃতদেহ এবং বায়ো মেডিক্যাল বর্জ্য পাচার, তোলাবাজির অভিযোগ তোলেন প্রাক্তন ডেপুটি সুপার। ED তদন্তের আর্জির প্রেক্ষিতে বিচারপতি ভরদ্বাজ জানান, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে। সেই কারণে মূল ঘটনার সঙ্গে ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তও সিবিআই করবে বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে সোমবার সিট গঠনের নির্দেশ দেয় নবান্ন। তদন্তকারী দলের নেতৃত্বে আইপিএস প্রণব কুমার। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজ়া, রাজ্য সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। সিট গঠনের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু এদিন সেই নির্দেশ খারিজ করে দেয় উচ্চ আদালত (Calcutta High Court)।






Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...