Monday, April 6, 2026

নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার অতি সক্রিয়তা, আজ সারাদিন বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

শক্তি বাড়িয়েছে নিম্নচাপ,আজ প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। হাওয়া অফিস জানিয়েছে শুক্র থেকে রবি পর্যন্ত টানা তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মৎস্যজীবীদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৮ অগাস্ট পর্যন্ত দুর্যোগ চলবে। বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে কলকাতা সহ শহরতলীর বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবারে। রবিতে ভাসবে হাওড়া, হুগলি, বাঁকুড়া।দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশ। উইকেন্ডে উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...