Thursday, June 25, 2026

আর জি করের আন্দোলনে হেঁটেছিলেন, ডাক্তারদের কর্মবিরতির মুমূর্ষু বাবার চিকিৎসা থমকে!

Date:

Share post:

সুপ্রিম কোর্ট বলার পরেও নিজেদের অবস্থানে অনড় ডাক্তারবাবুদের একাংশ। রোগী মরে মরুক, কর্মবিরতি চলবেই! রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল এসএসকেএমের ছবিটাও তাই। ওপিডি, মেডিসিন কাউন্টারের বাইরে অসুস্থ মানুষের লম্বা লাইন। কিন্তু ডাক্তারের দেখা নাই রে … ডাক্তারের দেখা নাই! গত কয়েকদিনে সরকারি হাসপাতালে ডাক্তারদের কর্মবিরতির (Doctor Strike) জেরে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন আট থেকে আশি, অনেক মুমূর্ষু রোগী। মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়নি।

চিকিৎসা না পাওয়া সেরকমই এক ভয়ংকর অভিজ্ঞতার কথা শোনালেন এক যুবক। পিজি হাসপাতালে রাস্তার উপর অ্যাম্বুলেন্সের ভিতর মুমূর্ষু বাবাকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে ছিলেন ওই যুবক। টানা তিনদিন এলেন আর গেলেন। কিন্তু ভর্তি হল না। তাঁর কথায়, “আমিও তো আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলনে নেমেছিলাম। ডাক্তারদের পাশে হেঁটেছিলাম। এখন এই পরিণতি!”

৬৬ বছর বয়স্ক মানুষটি নাকে নল নিয়ে অ্যাম্বুলেন্সেই ঘুমাচ্ছেন। ছেলে বলছিলেন, “জটিল জন্ডিস হয়েছে। শনিবার, সোমবারের পর আবার বৃহস্পতিবার। ওপিডিতে বলছে, ভর্তি হবে না। বাবাকে বাড়িতে রাখা যাচ্ছে না। কোথাও তো ভর্তি করতেই হবে!” আগে বেসরকারি হাসপাতালে সাড়ে ৪ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। নিঃস্ব হয়ে গেছেন। অগত্যা স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর ছাড়া আর কোনও উপায় নেই। কারণ, রোগী মরে মরুক, ডাক্তারবাবুদের কর্মবিরতি (Doctor Strike) চলবেই!

আরও পড়ুন: ‘বিচার চাই’, কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আর জি করের আন্দোলনকারী চিকিৎসকরা

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...