Saturday, April 4, 2026

মণিপুরে মুখ ফেরানো মোদি ইউক্রেনে, জেলেনস্কিকে শুধুই দুঃখ সহ্য করার সাহস

Date:

Share post:

নিজের দেশে যখন বারবার নির্যাতিতারা বিচার চেয়েছেন, তখন বেপাত্তা ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ ইউক্রেনের যুদ্ধে সমব্যথী হয় সোজা জেলেনস্কির পাশে মোদি। যদিও গত মাসেই তিনি ইউক্রেনের শত্রুপক্ষ পুতিনের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। তবে জেলেনস্কির কাঁধে হাত রেখে দুঃখ জয়ের শক্তি ছাড়া কোনও বার্তা নেই মোদির।

শুক্রবারই পোল্যান্ড থেকে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতিতে বিমান পরিবহন সমস্যায় তিনি ট্রেন পথেই কিভে পৌঁছান। সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন। এরপর কিভের মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, বাপুর আদর্শ গোটা বিশ্বকে অনুপ্রাণিত করে ও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে।

এরপর ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে দেখা করেন শহীদস্মৃতি তর্পণের এলাকায়। সেখানে জেলেনস্কির কাঁধে হাত রেখে শোকপ্রকাশ করতে দেখা যায় মোদিকে। সম্প্রতি কংগ্রেসের পক্ষ থেকে মোদির ইউক্রেন সফরের আগে কটাক্ষ করা হয়েছিল। যে মোদি দেশের মণিপুরের বিপর্যয়ে একবারও যায়নি, তাঁর পদক্ষেপ নিয়ে কটাক্ষ করা হয়। এমনকি ইউক্রেন যুদ্ধ থামাতে পারা মোদির বিরুদ্ধে পেপার লিক কেলেঙ্কারি নিয়ে ও সরব হয় কংগ্রেস।

জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পরে মোদির পোস্ট, যুদ্ধের ক্ষত মূলত ইউক্রেনের ছোটদের জীবন দুর্বিসহ করে দিয়েছে। প্রার্থনা করি যেন তাঁরা এই শোক থেকে বেরিয়ে আসার শক্তি সংগ্রহ করতে পারে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...