Saturday, April 4, 2026

সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা রাহুলের, বললেন সঙ্গে থাকতে

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কি অবসর নিতে চলেছেন কে এল রাহুল? জল্পনা তুঙ্গে । যদিও সেই জল্পনা তৈরি করেছেন রাহুল নিজেই। গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি লেখা পোস্ট করেন রাহুল। যেখানে সেখানে তিনি লেখেন , সঙ্গে থাকুন, খুব শিগগিরি বড় ঘোষণা করতে চলেছি। আর এই পোস্টের পরে মানুষের মধ্যে জল্পনা শুরু হয়। তারপর থেকেই নেটপাড়া তোলপাড় হয়, এবার কি তাহলে অবসর নেবেন তারকা ব্যাটার?

বৃহস্পতিবার রাহুল ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমি একটা বড় ঘোষণা করতে চলেছি, সঙ্গে থাকুন…।’ তাঁর এই ইন্সটা স্টোরির স্ক্রিনশট নেটদুনিয়ায় ঘুরছে। আর এরপরই জল্পনা এই কয়েকটা কথার মাধ্যমে ঠিক কিসের ইঙ্গিত দিলেন রাহুল?

রাহুলের এই পোস্টের পরই নেটিজেনরা মনে করছেন, রাহুল হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করবেন। তবে এরই মধ্যে আরও একটা কথা উঠে আসছে, অবসর সংক্রান্ত কোনও পোস্ট করেননি রাহুল। তবে তিনি কীসের ইঙ্গিত দিলেন, তা নিয়ে মানুষের মধ্যে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন- ডায়মন্ড লিগে দ্বিতীয় হয়েও খুশি নীরজ, কী বললেন তিনি?

 

 

 

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন কে এল রাহুল। তবে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে জাতীয় দলে ফেরেন তিনি। যদিও সেই সিরিজে মোটেই ভাল পারফর্ম করতে পারেননি রাহুল। দুটি ম্যাচের একটিতে ৩১ রান করলেও পরের ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান তিনি। তবে দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে রাহুলকে। মনে করা হচ্ছে আসন্ন বাংলাদেশ সিরিজের দলে থাকতে পারেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...